৫ জুন ২০১৮


ফেঞ্চুগঞ্জে বলাৎকার ঘটনায় মামলা

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলায় বলাৎকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত নজরুল ইসলাম মিফতার (মিফতার মেম্বার) (৫০) কে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় পেন্যাল কোর্টে মামলাটি দায়ের করেছেন ভিকটিমের বাবা আবু মিয়া। মামলা নং- ০৬/১৮।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যার পর ভিকটিম( ১৫) সিএনজি অটোরিকশা মাইজগাও শাখায় ভর্তির জন্য টাকা নিয়ে গেলে অভিযুক্ত মিফতার মেম্বার ভিকটিমকে বাড়িতে নিয়ে বলাৎকার করেন।

পরবর্তীতে ভিকটম যাতে আইনানুগ ব্যবস্থা না নিতে পারে সে জন্য নানা হুমকি দেন মিফতার। লোকজন পিছু লাগান বলেও স্বীকার করেন অভিযুক্ত মিফতার মেম্বার। এ মামলা দায়েরে স্বস্তি প্রকাশ করে উপযুক্ত বিচারের আশা প্রকাশ করেন স্থানীয়রা।

(আজকের সিলেট/৫ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন