২১ জুলাই ২০২৩


চাঁদাবা‌জদের বিরুদ্ধে জিরো টলারেন্সে নৌ পুলিশ : শম্পা ইয়া‌মিন

শেয়ার করুন

ছাতক সংবাদদাতা : সিলেটের নৌ পুলিশ সুপার শম্পা ইয়া‌মিন চাদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছে। বৃহস্পতিবার বিকা‌লে ছাতকস্থ নৌ পু‌লি‌শ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিমত সভায় এসপি শম্পা ইয়া‌মিন এস কথা বলেন।
সুনামগঞ্জ,ছাতক,দোয়ারাবাজার,কোম্পানীগঞ্জ সি‌লেট সদও,নদীদস্যু সন্ত্রাস চাঁদাবাজ অ‌বৈধ ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলনকারী‌দের মাদক কারবারী দের বিরুদ্ধে অভিযান চলছে। সন্ত্রাসীরা যে দলেরই হোন না কেন কোন ছাড় দেয় হবে না।

অভিযান চলাকালে কোন তদবির শোনা হবে না। যে কোন মূল্যে সুরমাসহ নদীগু‌লোকে চাদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে। কোনো শ্রমিক সংগঠন বা কোন ব্যক্তিবর্গ বা কোন দল বা গোষ্ঠী বা চাঁদাবাজ চক্র চাঁদা দাবি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ চাঁদাবাজ চক্রের সাথে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন,নৌ পুলিশ কর্তৃক নদীস্যুদের নামের তালিকা করা হচ্ছে। প্রত্যেক নদীদস্যুর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অ‌বৈধ ড্রেজার মে‌শিন দি‌য়ে বালু উত্তোলনকারী‌দের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নৌ প‌থে চাদাবা‌জদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নৌ পুলিশ নদীগুলোতে কাজ করছেন। এসময় উপস্থিত ছিলেন,নৌ পুলিশের ইনচাজ আনোয়ার হোসেন মৃধা, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,বালু ও শ্রমিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার,এস আই মুজিবুর রহমান,সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন