৩ জুন ২০১৮


বন্দরবাজারে দিলখোশ রেস্টুরেন্টেকে জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের বন্দরবাজারে অবস্থিত দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এরশাদ মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও অন্য একটি প্রতিষ্ঠানকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(আজকের সিলেট/৩ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন