৮ মার্চ ২০২২


সংবাদিক শিপনের মায়ের দাফন সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আজকের সিলেট ডটকম এর সাবেক প্রধান প্রতিবেদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুল হক শিপনের মাতা রওশন আরা বেগম রেখার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) এর মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, নাতি-নাতনীসহ গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মরহুমার এক ছেলে এনামুল হক রেনু দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন, তিনি সিলেট প্রেসক্লাবের সদস্য। আর আমিনুল হক শিপন দৈনিক উত্তরপূর্ব এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত, তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।

আজকের সিলেট এর শোক
আজকের সিলেট ডটকম এর সাবেক প্রধান প্রতিবেদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুল হক শিপনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন