২ জুন ২০১৮
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নে ফাহিমা আক্তার (১৮) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিমা একেই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
শনিবার বিকেলে উপজেলার ইউনিয়নের গুণীপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফাহিমার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
(আজকের সিলেট/২ জুন/ডি/কেআর/ঘ.)