২৭ আগস্ট ২০২৩


হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত হবিগঞ্জ শহরতলীর পইল (পশ্চিম পাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।

রোববার বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার ৩টার দিকে রিফাত বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলাধুলার এক পযার্য়ের পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজির এক পযার্য়ে পুকুরের পানিতে তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা।

শেয়ার করুন