৩১ মে ২০১৮


মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

সহকারী পরিচালক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া ও ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার আহম্মদ হোটেলকে দুই হাজার, মেসার্স আহম্মদ স্টোরকে আড়াই হাজার, মাহবুব রহমান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(আজকের সিলেট/৩১ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন