১৪ সেপ্টেম্বর ২০২৩


হবিগঞ্জে বিষপানে দুই সন্তানের জনকের মৃত্যু

শেয়ার করুন

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে বিষপানে মোশারফ মিয়া (২৫) নামে দুই সন্তানের জনকে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মুমুর্ষূ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বিষাক্রান্ত হয়ে নিজ ঘরে ছটফট করতে থাকেন মোশারফ। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবু ইউসুফ গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কি কারণে সে বিষপানে আত্মহত্যা করেছে পরিবারের কেই বলতে পারে না

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন