২৬ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রতীক বরাদ্ধের দিনে তার সাথে কোন প্রতিদ্বন্ধি না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করা হয়।
মঙ্গলবার প্রতীক বরাদ্দকালে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে নাসির উদ্দীন খান জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার।