২৫ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলার বাদেয়ালী গ্রামের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্সের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এ রায় প্রকাশিত হয়।
২০১৫ সালের ৮ নভেম্বর রাজন হত্যা মমালায় আসামি কামরুলসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন নিম্ন আদালত।
এবছর ৩০ জানুয়ারি রাজন হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। গত বছরের ১০ নভেম্বর রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় চুরির অপবাদে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা রাজনকে। সে সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতার ছেলে। নির্যাতনকারীরা ফেসবুকে প্রচারের উদ্দেশে নির্যাতনের ভিডিওচিত্র ধারণও করে। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করে।
(আজকের সিলেট/২৫ জুলাই/ডি/কেআর/ঘ.)