২৯ মে ২০১৮
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষক বিল্পব চন্দ্র পাল সিএনজি অটোরিক্সা উল্টে নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক চুনারুঘাট উপজেলার কাজিরখিল গ্রামের জহুর লাল চন্দ্র পালের ছেলে। তিনি সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের কম্পিউটার শিক্ষক হিসাবে দায়িত্ব পাল করে আসছিলেন।
মঙ্গলবার ভোররাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সিএনজি অটোরিক্সা যোগে মিরপুর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার সুঘর নামক স্থানে চালকের অদক্ষতার কারনে সিএনজি অটোরিক্সাটি উল্টে যায়। এতে তিনি সহ কয়েকজন আহত হন। তাৎক্ষনিক তাকে সহ অন্যান্যদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেন। গুরুতর আহত অবস্থায় শিক্ষক বিল্পব চন্দ্র পালকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সানশাইন স্কুলের সিনিয়র শিক্ষক কাদির চৌধুরী বাবুল বিষয়গুলির সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২৯ মে/এসটি/ঘ.)