৫ এপ্রিল ২০২৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত বাড়িতে এ অভিযান চালায়। গ্রেফতারকৃতদের দুপুরে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খাশিলা গ্রামের অর্জুন দাস (৫৬), সন্টু দাস (৪০), কবিরপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), হবিবপুর এলাকার আবুল হোসেন (৬০), শিপন মিয়া (৩৪), জগন্নাথপুর এলাকার তপুর মিয়া ওরফে তখব্বুর (৪৫), আবুল মিয়া (৩৪), রোজন মিয়া (৪০), ইকড়ছই এলাকার শাফিজ মিয়া, আসামপুরের রুপা মিয়া (৩৮)।
এসময় জুয়ার আসর থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।