২৫ জুলাই ২০১৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ৩৬ বোতল ফেনসিডিল সহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুল হক সাবু (৩০) ও একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে বিল্লাল (২৫)।
মঙ্গলবার সকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
(আজকের সিলেট/২৫ জুলাই/ডি/কেআর/ঘ.)