২২ অক্টোবর ২০২২


সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে মহামারী করোনা ভাইরাসে আক্রাবৃত হয়ে আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত নারীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬০ বছর।

শুক্রবার রাতে নগরীর ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসারত করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধা মারা গেছেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১ জন। আর বাকি ৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।

এই ৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ১৫১। আর এ পর্যন্ত সিলেটে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৮১ জন।

এদিকে, শুক্রবারের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৪৩, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

শেয়ার করুন