২৯ মে ২০১৮


সিলেটে সর্বনিম্ন ফিতরা ফিতরা ৫৫ টাকা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরার পরিমাণ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা। দরিদ্র বিমোচনে যাকাত-ফিতরার ভূমিকা ও স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ শীর্ষক সেমিনারে এ পরিমাণ জানানো হয়।

সেমিনারে ফিতরায় ওজনের পরিমাণ নির্ধারণ করা হয় কিসমিস ও খেজুর ৩৩০০ গ্রাম যা শরীয়তে ১ সা’, আটা, যব যা নির্ধারণ করা হয় ১৬৫০ গ্রাম, যা শরীয়তে অর্ধসা।

ইমাম সমিতির উপদেষ্টা দরগাহ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরার পরিমাণ ঘোষণা করেন সর্বনিম্ন ৫৫ টাকা, মধ্যম ৪৯৫ টাকা ও সর্বোচ্চ ১১৫৫ টাকা।

(আজকের সিলেট/২৯ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন