২৭ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ভোগ্যপণ্য উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং-এ বিক্রি হচ্ছে পচা মাছ। এছাড়া অধিক মূল্যেও পণ্য বিক্রয় করছে এ প্রতিষ্ঠানটি। রোববার ফিজার উপশহর শাখায় অভিযান চালিয়ে এমন গুরতর অনিয়মের প্রমাণ পায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফিজার উপশহর শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে উপশহর ও শিবগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, ফিজার উপশহর শাখায় পচা মাছ বিক্রি, অধিক মূল্যে পণ্য বিক্রি ও আমদানিকৃত পণ্যে আমদানিকারকের লগো না থাকাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরণ আইনের বিভিন্ন ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্য মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটির এ অভিযান পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
(আজকের সিলেট/২৭ মে/ডি/কেআর/ঘ.)