৫ ফেব্রুয়ারি ২০২২


মোল্লারগাঁওয়ে জামায়াতের কাছে ‘হারল’ আওয়ামী লীগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে জামায়ত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. মামুন খানের কাছে ৭৩৬ ভোটের ব্যবধানে শোচনীয়ভাবে হেরেছেন আওয়ামীলীগ মনোনীন নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী জবরুল ইসলাম জগলু।

শনিবার দিনভর ইভিএমএ ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. মামুন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৮১৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবরুল ইসলাম জগলু নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০টি ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৭৩৬।

জানা যায়, দক্ষিণ সুমরা উপজেলাটি ক্ষমতাশীন দল আওয়ামী লীগের কাছে বিভিন্ন কারনে খুবই গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে সিলেট-৩ আসনের উপনির্বাচনে এই উপজেলা নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানও আওয়ামী লীগের।

শেয়ার করুন