২৬ মে ২০১৮
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে জহুর আলম (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। নিহত জহুর আলম বালিজুড়ি ইউনিয়নের মেঞ্জারগাঁও গ্রামের আজমান আলীর ছেলে।
শনিবার দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আঙ্গারুলি হাওরে এ ঘটনা ঘটে।
বালিজুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ জানান, শনিবার দুপুরে জহুর আলম প্রতিদিনের ন্যায় আঙ্গারুলি হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, বিকেলে জহুর আলম বাড়ির পাশে আঙ্গারলি হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যানা।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/২৬ মে/ডি/এসসি/ঘ.)