এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম,ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, মাহমুদ মিয়া, সমাজ কর্মী ওয়েছ আহমদ, আলী হোসেন, শ্রমিক নেতা জুবের আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম, সোবহান মিয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, এ মহা সংকটকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সবাইকে শ্রমিকসহ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন। আজকের খাদ্য সামগ্রী বিতরণ সমাজের যারা অনুদান দিয়ে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।