২৬ মে ২০১৮


কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। আটককৃতরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার পুসবাগ এলাকার মো. সাদ মিয়ার ছেলে শাহ আলম (২৮), একই উপজেলার রামনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মুহিদ কিবরিয়া (৩৮) ও ভৈরব বাজার এলাকার শেখ হায়দার আলীর ছেলে মো. আনোয়ার আহম্মদ (৩৫)।

শুক্রবার মধ্যরাতে ক্যামেলিয়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় গণপিটুনিতে এক ডাকাত গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। টের পেয়ে স্থানীয়রা তাদের দেশীয় অস্ত্রসহ আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী জানান, গণপিটুনিতে ওই তিনজনের মধ্যে আনোয়ার গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/২৬ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন