২৩ মে ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : মধ্যরাতে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর বাসায় মধ্যরাতে তল্লাসীর চেষ্টা ও পরিবারকে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুন নুর (নুর মিয়া), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান।
তারা এক প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাকশালী সরকারের এরকম আচরন প্রমান করে দেশে কোন আইনের শাসন নাই। দেশে বাকশালী শাসন চলছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
(আজকের সিলেট/২৩ মে/ডি/এমকে/ঘ.)