১৮ মে ২০২৩


বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট শাখার কমিটি গঠন

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সভায় ত্রিবার্ষিক মেয়াদে কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ মে সন্ধ্যায় উপজেলা কনফারেন্স কক্ষে শংকর পদ পালের সভাপতিত্বে, লুৎফুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন জামাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মহসীন, ৪র্থ শ্রেনী কর্মচারী সমিতির সভাপতি লিয়াকত আলী, দপ্তরীদের পক্ষে ছওয়াব আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আহসান উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া। অতিথিরা বলেন ঐক্যবদ্ধ থাকাই সংগঠনের লক্ষ্য। আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং নায্য অধীকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লুৎফুর রহমানকে সভাপতি (সিএ উপজেলা পরিষদ) ও শামীম আহমদকে সাঃ সম্পাদক করে ( মহিলা বিষয়ক কার্যালয়) মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।

শেয়ার করুন