২২ মে ২০১৮


শাবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

সিলেটে অাবস্থনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট স্টেশন ক্লাবে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্তত দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা যায়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সৈয়দা জেবুন্নেসা হক।

এসময় আরো উপস্থিত ছিলেন নাসিমা হক খান, মো: নিজাম উদ্দিন, সুরঞ্জিত চক্রবর্তী, দেলোয়ার ইসমাইল টিটু, মোকাদ্দেস আলী, শাব্বির চৌধুরী, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাসতাবুর রহমান, শমসের রাসেল, কাশ্মীর রেজা, এসএনএম সৈয়দ মুনীর, মহিবুল আলম, জ্যোতিলাল গোস্বামী, আবু সায়েম প্রমুখ।

আয়োজকসূত্রে জানা যায়, নিজেদের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় রাখতে এই আয়োজন করা হয়।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/২৩মে/ঘ.)

শেয়ার করুন