১৯ অক্টোবর ২০২৩


সিলেট-৪ আসনে মন্ত্রী ইমরানের বিকল্প নেই : গোয়াইনঘাট আ. লীগ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত । বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। বক্তব্য পেশ করেন, গোয়াইনঘাট উপজেলা আ. লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূইয়া, সাবেক কমান্ডার ডা. আব্দুল মালিক, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, উপজেলা আ.লীগ সদস্য ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, লুৎফুল হক, নাছির উদ্দিন, ফারুক আহমদ, আব্দুল লতিফ প্রমুখ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান ।

তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ইমারান আহমদের বিকল্প নেই।

এএস // এইচবি // আতারা

শেয়ার করুন