২২ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়াস উদ্দিন নামে ৭০ বছরের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন।
গত ২০ মে শুক্রবার রাত ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন। স¤প্রতি কে বা কাহারা তাকে জকিগঞ্জ উপজেলার ঠিকানা দিয়ে হাসপাতালে ভর্তি করে। এর পর আর তাঁর খোঁজ মেলেনি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। যার নং ১৩৭৪।
যদি মৃত ব্যক্তিকে কেউ চিনেন তাহলে সিলেট কোতোয়ালী থানা বা উপপুলিশ পরিদর্শক শেখ মো. ইয়াছিনের মোবাইল নং- ০১৭২৭৩২২৯১২ এ যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে।
(আজকের সিলেট/২২ মে/ডি/এসটি/ঘ.)