১৩ মে ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি তাপস দাস পুরকায়েস্থ, সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেলসহ নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এক অভিনন্দন বার্তায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সিলেটের সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে,দেশ ও জাতির উন্নয়নে সিলেট জেলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে।