১২ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ এবং পরবর্তিতে গণনা শেষে ঘোষিত হবে প্রতিক্ষিত ফলাফল। তবে কাঙ্খিত ফলাফল নিজের পক্ষে আনতে শেষ সময়ের প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এদিকে, গত ২১ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন-২০১৮ এর তফসীল ঘোষণার পর থেকেই প্রার্থীরা তাদের প্রচারণায় নামেন। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে সময়ে সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আর শেষ মুহুর্তের প্রচারণায় মূখর নগরীর জিন্দাবাজার।
এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন মোট ৩৪ জন প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন- জেষ্ঠ সাংবাদিক সালাম মসরুর, তাপস দাশ পুরকায়স্থ ও ওয়েছ খছরু। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন- বর্তমান কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির ও আবুল মোহাম্মদ।
সহ সভাপতি (২) হিসেবে প্রতিদ্বন্ধিতা রয়েছেন- সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ ও সাঈদ চৌধুরী টিপু।
এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন। তারা হলেন- মুকিত রহমানী, মনোয়ার জাহান চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতায় মাঠে রয়েছেন- অমিতা সিনহা, নাসির উদ্দিন ও বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল।
এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করছেন তিনজন। তারা হলেন- ফয়সল আহমদ মুন্না, আনন্দ সরকার ও এ এইচ আরিফ।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন- ইউসুফ আলী, অলিউর রহমান ও আবু বক্কর।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন- তুহিনুল হক তুহিন ও নোমান বিন আরমান।
তথ্য ও প্রযুক্তি পদে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম.এ মালেক ও বর্তমান কমিটির দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ।
একইভাবে পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বর্তমান কমিটির পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস, বর্তমানন কমিটির নির্বাহী সদস্য রজত কান্তি চক্রবর্তী ও মঞ্জুর হোসেন খান।
এছাড়া দফতর সম্পাদক পদে রয়েছেন বর্তমান কমিটির দুই নির্বাহী সদস্য এমরান আহমদ ও নূরুল হক শিপু।
এদিকে নির্বাহী সদস্যের মোট ৪ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে রয়েছেন- এর মধ্যে এস.এম রফিকুল হক সুজন, নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী কোহিনূর, মো. শাহিন আহমদ, শেখ লুৎফুর রহমান ও সুব্রত দাস।
(আজকের সিলেট/১২ মে/ডি/কেআর/ঘ.)