২২ নভেম্বর ২০২৩


নগরীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  নগরীতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ী আরজু মিয়া (৩০) উপশহর সি ব্লকের আবদুল হাশেমের ছেলে। তিনি উপশহর এবিসি পয়েন্টে বালু-পাথরের ব্যবসা করেন। গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শিবগঞ্জের সেবা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে আরজু মিয়াকে ছুরিকাঘাত করে সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এএস // আতারা

শেয়ার করুন