২ ফেব্রুয়ারি ২০২১


হোটেল আল মিনার থেকে নিশিবালা সহ আটক ৬

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর লালবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী পুরুষসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার সানেশ্বর গ্রামের মৃত অম্বিকা চরন দাসের ছেলে বিবেকান্দ দাস বিবেক (৫২), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদর ডুঙ্গরিয়া গ্রামের আব্দুস শহীদের ছেলে মনির আলম (৩৫), একই উপজেলার মোকারগাঁও-এর আব্দুল বারিকের ছেলে আঙ্গুর মিয়া (৩১) ও সুনামগঞ্জ সদর থানার টুক দিরাই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে মো. তাহিদুল হক (২৮)।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার মো. মুনাদির ইসলাম চৌধুরীর নেতৃত্বে নগরীর লালবাজারে হোটেল আল মিনারে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ জন পুরুষ ও ২ জন মহিলাকে আটক করেছে।

আটকৃত সকলেই হোটেল আল মিনারে বসবাস করতো। এসময় তাদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত থাকার দায়ে দুই নারীকেও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন