১১ মে ২০১৮


কানাইঘাটে স্কুল ছাত্র নিঁখোজ

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে স্কুল ছাত্র আব্দুল মজিদের নিখোঁজের ৩দিন অতিবাহিত হলেও কোন সন্ধান পায়নি পরিবার। মজিদ উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির মিকিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্র এবং লোহাজুরী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে তার পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বৃহস্পতিবার কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মে সকালে প্রতিদিনের ন্যায় সে স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। মজিদের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, তার ছেলে ঐ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল বলে শিক্ষকরা জানিয়েছেন।

সন্তান নিখোঁজের ৩ দিনেও সন্ধান না পাওয়ায় মা বাবা পাগলপ্রায় হয়ে উঠেছেন। কেউ তার ছেলের সন্ধান পেলে কানাইঘাট থানায় যোগাযোগ করার কথা জানান।

 

(আজকের সিলেট/১১ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন