৫ ডিসেম্বর ২০২৩


সিলেটের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রদবদল করা হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় কমিশনার আবু ছিদ্দীক এ আদেশ দেন।


তিনি বলেন, ‌‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিশাখার এক আদেশে এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।’


খোঁজ নিয়ে জানা গেছে,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিককে গোয়াইনঘাটে,
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগরে, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে চুনারুঘাটে, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে জৈন্তাপুর উপজেলায় এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে জগন্নাথপুর উপজেলায় রদবদল করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন