৯ মে ২০১৮


সোনাতলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকাবাসীর সভা

শেয়ার করুন

ডেস্ক প্রতিবেদন : সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের সোনাতলা গাজিরবাজারস্থ তাহের সেন্টারে বৃহত্তর সোনাতলা এলাকাবাসীর এক সভা বুধবার অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীণ মুরব্বি নিয়ামত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের ব্যাপক লোকজন উপস্থিত ছিলেন। সভায় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বক্তারা বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠির ঔদ্ধত্বপূর্ণ আচরণে এলাকার ঐক্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা যাতে কোনভাবে বিঘিœত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বক্তারা বলেন, গত ২ মে সোনাতলা বাজার এলাকায় স্থানীয় দু’পক্ষের মধ্যে আকস্মিক অনাকাক্সিক্ষত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ বিষয়টি সামাজিকভাবে সালিশ বিচারে নিস্পত্তি করার জন্য উভয় পক্ষকে আবদ্ধ করেন। যাহা আগামি ১২ মে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে একটি পক্ষ গত শনিবার রাতে সোনাতলাস্থ তাদের নিজ বাড়িতে এলাকার লোকজনকে ডেকে সংঘর্ষের বিষয়টি অবগত করলে বিষয়টি শুনে উপস্থিত এলাকার গণ্যমান্য লোকজন তা সালিশ বিচারের মাধ্যমে যথাযথভাবে নিস্পত্তির আশ^াস দিয়ে এ বৈঠকের সমাপ্তি হয়।

পরবর্তীতে উক্ত সভার এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে সিলেটের স্থানীয় কিছু গণমাধ্যমে প্রকৃত ঘটনার কথা উল্লেখ না করে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এতে বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিকের নামের সঙ্গে ডাকাত শব্দটি ব্যবহার করা হয়েছে। যা দেখে এলাকাবাসী হতভম্ব ও বিস্মিত হয়েছে। একজন ব্যবসায়ীর নামের সঙ্গে ডাকাত শব্দুটি ব্যবহার রীতিমতো উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তারা।

এলাকাবাসী এসকল বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকার সামাজিক ঐক্য আরো সুদৃঢ় করে শান্তি শৃঙ্খলার ধারাকে সমুন্নত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

ব্যবসায়ী তাজির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বি শমসু মিয়া, গাজী আব্দুর রহামনা, মুক্তিযোদ্ধা আজমান আলী, বীরু মিয়া, বতুল্লাহ মিয়া, ফরিদ উদ্দিন, আব্দুল বারী, মুজিবুর রহমান, লতিফ আলী, রহিমদ উদ্দিন, আব্দুল মান্নান, মখলিছ মিয়া, ইদ্রিস আলী, আওর আলী, ওয়াহিদ আলী, আফতাব আলী, লতিফ আলী, নুরুল ইসলাম প্রমুখ।

(আজকের সিলেট/৯ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন