৭ মে ২০১৮


তরুনদেরকেই উদ্যোগী হয়ে কর্মসংস্থান গড়ে তুলতে হবে : ইকবাল মাহমুদ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : তিন স্বপ্নচারী তরুনের উদ্যোগে সিলেটের যাত্র শুরু করেছে স্পার্ক গ্রুপ নামক একটি প্রতিষ্ঠান । প্রযুক্তি নির্ভর আউট সোর্সিং ট্রেনিং, টি শার্ট প্রিন্টিং ও ইভেন্ট মেনেজম্যান্ট কার্যক্রম নিয়ে নগরীর জিন্দাবাজরস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় স্পার্ক গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ৭১ টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ ।

উদ্বোধনী বক্তব্যে প্রেসক্লাব সাধারন সম্পাদক বলেন, বিশ্বজুড়ে জীবনযাত্রার ধারণা দ্রুত পাল্টাচ্ছে। চীন, জাপানের মত দেশে এখন সরকারী-বেসরকারী চাকুরীর চেয়ে আত্মকর্মসংস্থানের ধারণা অধিক জনপ্রিয়। বাংলাদেশেও এ ধারণাকে গুরুত্ব দেয়ার সময় এসেছে। তিনি বলেন সারাদেশে জনসংখ্যা ১৬ কোটিরও বেশি। কিন্তু সরকারী-বেসরকারী সব মিলিয়ে চাকরীর বাজার আছে মাত্র ১৭ লাখের মত। বাকি জনগোষ্টিকে চাকরীর অপেক্ষায় বসে থাকলে চলবে না। তরুনরা উদ্যোগী হয়ে কর্মসংস্থান গড়ে তুলতে হবে। তরুনদের হাত ধরেই আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠতে পারে । সততা ও নিষ্ঠার সাথে প্রযুক্তির স্বদব্যবহারের মাধ্যমে নিজে স্বাবলম্বি ও কর্মসংস্থান তৈরির এই উদ্যোগেকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি ।

উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক প্রবাস বাংলা টেলিভিশনের ব্যুরো প্রধান, সিলেট প্রেক্লাবের সদস্য এনামুল হক। উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের তিনজন পরিচালক নাজিমুল হক, সুজন আচার্য্য শ্রাবন ও তানভীর আহমদ লিমন।

অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন টেইলার্স এন্ড ফ্রেব্রিক্স এর স্বত্তাধিকারী অলিউর রহমান, সায়েদুল হাসান,হাসান রহমান, সাইদ রহমান,মুন্না ভট্টাচার্য,সন্দীপ রয়,সামসুল হুদা,আব্দুর রহিম ।

(আজকের সিলেট/৭ মে/ডি/প্রেবি/এ/এসটি/ঘ.)

শেয়ার করুন