৬ মে ২০১৮
সৈয়দ রাসেল আহমদ: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশ আজ সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। গাজিপুর নগরীকে আধুনিক ও পরিকল্পিত করে গড়ে তোলার লক্ষে জননেত্রী শেখ হাসিনা জাহাঙ্গির আলমের হাতে নৌকা তুলে দিয়েছেন। তাই গাজিপুরকে পরিকল্পিত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দিন।
রবিবার দিনভর গাজিপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথ সভায় এসব কথা বলেন।
সিলেটের ইতিহাসের এই প্রথম মেয়র আরো বলেন, একটি নতুন নগর গড়ে তোলার জন্য প্রয়োজন মাস্টারপ্ল্যান। কিন্তু বর্তমান মেয়র তা করেন নি। জাহাঙ্গির আলম একটি সুন্দর ও দীর্ঘ মেয়াদী মাস্টারপ্ল্যান নিয়ে কাজ শুরু করেছেন। আপনারা নৌকা মার্কাকে বিজয়ী করলে এই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের উ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোস্তফা হুমাইযন হিমু, গাজিপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি তাইজুদ্দিন, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর তাতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান গনি, ৫৩নং ওয়ার্ড তাতীলীগের সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্তি, যুগ্ন সম্পাদক আতাউর রহমান জুয়েল, মহানগর ছাত্রলীগ নেতা আজিজুল হক নয়ন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।