১৩ জুলাই ২০২০


সাদীপুর ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী আব্দুর রব আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৬২ বছর।

সোমবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, তার মুত্যুতে নিজ ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন