২ মে ২০১৮
শাবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষর জাল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে একটি জালিয়াত চক্র।
কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি অনুমোদনের একটি জাল কপি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে, খোজ নিয়ে জানা যায় এটি আসল নয়। এতে সোহাগ ও জাকিরের স্বাক্ষর জাল করা হয়েছে।
বিষয়ড়ি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শাবি ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমীন। তিনি বলেন, কমিটি অনুমোদনের ছবি পেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে দেখেন সেটি ভুয়া।
জাল এই কমিটিতে হাফিজ আল আসাদকে সভাপতি ও মোস্তাক মিয়াকে সাধারণ সম্পাদ করা হয়। এছাড়া অন্য পদে রাখা হয় সহ সভাপতি শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আহমদ, নিউটন দাস ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানকে।
(আজকের সিলেট/২ মে/ডি/এমকে/ঘ.)