২৫ আগস্ট ২০২৩


মেয়র আরিফুল হকের সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিনার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সফরে আসা ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য বৈঠক করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আআরিফুল হক চৌধুরীর সাথে। বৈঠকে পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দুজনের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিলেট সিটি কর্পোরেশনের সাথে যুক্তরাজ্যের উন্নয়ন প্রকল্প বিষয়ে বিষদ আলোচনা করেন।

সিলেটের পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প নিয়ে মেয়র-হাইকমিশনার আলোচনা করেন। দুই দেশের সিস্টার সিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকসহ সিসিকের উর্ধতন কর্তাব্যিক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন