৩০ এপ্রিল ২০১৮
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়। নিহত তমিজ উদ্দিন আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে। তিনি ওমান প্রবাসী বলে জানা গেছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, তমিজ উদ্দিন ওমান প্রবাসী। কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন।
দুপুরে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে গরু চরাতে যান তমিজউদ্দিন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও মারা যায়।
কমলগঞ্জ থানার এএসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/৩০ এপ্রিল/ডি/বিএন/এস আর/ঘ.)