১৫ সেপ্টেম্বর ২০২২
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে একযোগে আজ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগরে এসএসসি ২০২২ পরীক্ষাকে ঘিরে আনন্দ আমেজ পরিলক্ষিত হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে (মধ্য/১) কেন্দ্রে সংশ্লিষ্ট ভেন্যু কেন্দ্র মধ্যনগর বালিকা বিদ্যালয়ে ২০২২সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সদরের কেন্দ্রে ৪টি ইউনিয়নের ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগন একযোগ ৮৪২জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন।
১ম দিনের বাংলা ১মপত্র পরীক্ষায় ছাত্র ৪০৯ওছাত্রী ৪৩৩ জন মোট ৮৩২জন পরীক্ষার্থী অংশনেন।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং হল সুপার বিজন কুমার তালুকদার।আগত ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা ১মপত্র পরীক্ষীয় অংশনিতে দেখা গেছে।