৩০ এপ্রিল ২০১৮


বানিয়াচংয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, শামসুল সকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দক্ষিণ তেলকুমার হাওরে ধান কাটছিলেন। এসময় বজ্রপাত হলে তার ছাতা ও মাথায় আগুন ধরে যায়। এ অবস্থায় স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

(আজকের সিলেট/৩০ এপ্রিল/ডি/বিএন/এস আর/ঘ.)

শেয়ার করুন