২৯ এপ্রিল ২০১৮


শেকৃবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় বিতর্কে রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শনিবার বিকেলে শেকৃবিতে এ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ৩-২ ব্যালটে হেরে রানার্সআপ হয় শাবির প্রতিনিধিত্বকারী টিম ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস)।

রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি জান্নাতুল তাজরীন রিমি এ তথ্য নিশ্চিত করেন। এসইউডিএস’র প্রতিনিধিত্বকারী টিমের সদ্যসরা হলেন, চৌধুরী আমির হামজা, রাই তাহ, নৌরস রমীম, মাসফিক আহসান, নাহিদ হাসান নাঈম।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক মননশীলতা ও পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী (২৭ ও ২৮ এপ্রিল) আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/২৯ এপ্রিল/ঘ.)

শেয়ার করুন