২৮ এপ্রিল ২০১৮


শিক্ষামন্ত্রীর সমাবেশে আ’লীগ নেতাদের মধ্যে উত্তেজনা

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে উপজেলা আ’লীগের সিনিয়র নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

জানা যায়- মাদরাসা সুপার ফয়েজ আহমদ ইউনিয়ন আ্ওয়ামীলীগ ও যুবলীগ পর্যায়ের নেতাদের সমাবেশ পরিচালনা করার সুযোগ না দিয়ে নিজেই পরিচালনা করেন সভা। পরিচালনা করতে গিয়ে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের বক্তব্য না দিয়ে দীর্ঘ ১ ঘন্টা আসন গ্রহণ, ফুলের তোড়া ও ছাত্রলীগের বক্তব্য চলতে থাকে এক পর্যায়ে উত্তেজিত হন শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

সমাবেশের এক পর্যায়ে জামায়াত নেতা আব্দুল বাছিতকে বক্তব্যে দেয়ায় উত্তেজনা বেড়ে যায়। ক্ষিপ্ত হন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা। পরে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া সহ সকলকে বাদ দিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সমাবেশ সমাপ্ত হলওে এ নয়িে আওয়ামীলীগ নতোদরে মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনচ্ছিুক আওয়ামীলীগের একাধিক সিনিয়র নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রী নিজেও বিষয়টি ভাল চোখে দেখেন নি। বার বার এমপিও দাবী করায় মন্ত্রী নিজেই তার বক্তব্যে বলেছেন আমার ক্ষমতার ভিতরে যা আছে তা দিব।

এক পর্যায়ে মন্ত্রী নিজেই উপস্থিত নেতাকর্মী ও সুধিজনদের শান্ত করেন।

(আজকের সিলেট/২৮ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন