১ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ

শেয়ার করুন

 

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ । রোববার (১ অক্টোবর) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে এসব বস্তা জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির মালিকেরা হচ্ছেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২), সিদ্দিক (৫০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোযাইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এএস // বাদশাহ // আতারা

শেয়ার করুন