২৭ এপ্রিল ২০১৮


গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ২

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা থেকে ৪৪৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার দুপুরে উপজেলার জাফলং নকশিয়া পুঞ্জি এলাকার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার আগলছপুর গ্রামের যতীশ দেবের ছেলে রাজু দেব (২২) ও জাফলং নকশিয়া পুঞ্জি এলাকার হোসেন টেনশনের ছেলে এডিমান ডিখার (১৮)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ভারতীয় মদের চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের অনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(আজকের সিলেট/২৭ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন