২১ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের কর্মসূচীতে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে রবিবার সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সফরকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন।
দলীয় সুত্র জানায়, রোববার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন সিলেট সফরে আসবেন। ওইদিন সকাল দশটায় তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পিরোজপুরস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে আয়োজিত শোকসভায় এবং বিকাল সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাইজগাওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন।
পরদিন সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় যোগ দেবেন তারা।