১২ জুলাই ২০২৩


জগন্নাথপুরে ওপেন হাউজ ডে সম্পন্ন

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনানগঞ্জ) প্রতিনিধি : সুনানগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপ পরিদর্শক সাব্বির আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনানগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ বলেন, পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন রচনা করতে আমরা কাজ করছি। জগন্নাথপুর এসে এ কাজের সুফল দেখতে পেয়ে আমি খুশি। জগন্নাথপুরের মানুষের সাথে পুলিশের একটা সুস্পর্শ তৈরি হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের আস্হা অর্জন করতে পেরেছেন এতে করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যা পুলিশের কাজের স্বার্থকতা।

তিনি আরও বলেন, আগামী ৩ মাসের মধ্যে জগন্নাথপুরকে মাদক মুক্ত করতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি। একমাত্র পুলিশ বাহিনী সরাসরি জনগণের সাথে ওপেন হাউজ ডের মাধ্যমে জনগণের সুখ দুঃখ সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করে। আমরা কমিউনিটি ও বিট পুলিশিং এর মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দৌড়গোয়ায় নিয়ে গেছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তিনি আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলা কে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা চান। এসময় জনপ্রতিনিধি সহ উপস্থিত সুধীজন মাদক নিমূলে পুলিশ কে সহযোগিতার আহ্বান জানান।

এত বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর সফিকুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, বাস-পরিবহন মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহিবুর রহমান।

সভাপতি হিসেবে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, তিনি জগন্নাথপুর থানায় যোগদান করার পর থেকে সততা ও নিষ্টার সহিত পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জগন্নাথপুরের মানুষ পুলিশের ওপর আস্হা রেখে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি পুলিশের সুনাম অব্যহত রাখতে অর্পিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাপুলিশের একটি ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছেন। যা অনুকরণীয় হতে পারে। তিনি সবাইকে দেশের কল্যাণে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে সততার সহিত অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

 

শেয়ার করুন