২৬ এপ্রিল ২০১৮


শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় মেলেনি।

বুধবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জের পুরানবাজার এলাকায় খোয়াই নদীর রেলব্রিজ এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

(আজকের সিলেট/২৬ এপ্রিল/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন