১৩ মে ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে আব্দুস সোবহান(৪০) নামের এক কৃষক নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আব্দুস সোবহান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়াইগ্রামের আশিকুর রহমানের ছেলে, এক ভাই ও ভগ্নিপতি আব্দুস সোবহান। বিকালে প্রচুর বজ্রবৃষ্টি হলে বজ্রপাতের আঘাতে তার ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ এবং তাঁর ভগ্নিপতি গুরুত আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাঁর ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি মো.খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।