২৫ এপ্রিল ২০১৮
ডেস্ক রিপের্ট : সিলেট জেলা ও মহানগর বিএনপি’র মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। তারা বলেছেন, জনতার ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে এর পরিণতি হবে ভয়াবহ। তারা দলের চেয়ারপার্সনের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি তুলেন।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস ও ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর সহ-সভাপতি সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, সহ-সভাপতি একেএম তারেক কালাম, মহানগর সহ-সভাপতি আমির হোসেন, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মো: ময়নুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, জেলা সাংগঠনিক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক মাহবুব চৌধুরী, জেলা প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ও মহানগর প্রচার সম্পাদক শামীম মজুমদার প্রমূখ।
(আজকের সিলেট/২৫ এপ্রিল/ডি/এমকে/ঘ.)