২২ এপ্রিল ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন সুজনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও বাইনিয়াচংয়র ইয়ালা আলগা বাড়ির মইন উদ্দিন (১২)।
রবিবার বিকেলে উপজেলার সুজনপুর হাওরে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ওসি বজলার রহমান জানান, সকাল থেকেই সুজনপুর হাওরে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে রফুল মিয়া, আপন মিয়াসহ তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রফুল ও আপনকে মৃত ঘোষণা করেন। অপর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
(আজকের সিলেট/২২ এপ্রিল/ডি/এসসি/ঘ.)